Logo

‘ঢাকা আজাদি’ কর্মসূচির ডাক দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৫৬
‘ঢাকা আজাদি’ কর্মসূচির ডাক দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
নাসীরুদ্দীন পাটওয়ারী | ফাইল ছবি

রাজধানীকেন্দ্রিক নতুন রাজনৈতিক প্রচারণা কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্যপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। ‘ঢাকা আজাদি’ শিরোনামে এ উদ্যোগের কথা তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “আসছে আগামী প্রচারণা: ঢাকা আজাদি।”

স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, আমরা ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে যাবো, মানুষের কথা শুনছি, সমাজ গুছিয়ে নেব, দুর্নীতি, অন্যায়, অব্যবস্থাপনার বিরুদ্ধে লড়াই করব।

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, ‘জেগে উঠবে ঢাকা। Dhaka will be Azad. বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য।’

পোস্টে ‘#DhakaAzadi’ হ্যাশট্যাগ ব্যবহার করা হয়। পাশাপাশি ‘Azadi Jatra - আজাদি যাত্রা’ অনুসরণের আহ্বান জানিয়ে সমর্থক ও সাধারণ নাগরিকদের সম্পৃক্ত হওয়ার বার্তাও দেওয়া হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরাসরি ওয়ার্ডভিত্তিক যোগাযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমকে সমন্বিতভাবে ব্যবহার করার কৌশলটি আগামী নির্বাচনী প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে নগরবাসীর নাগরিক সেবা, যানজট, জলাবদ্ধতা, ময়লা ব্যবস্থাপনা ও নিরাপত্তা ইস্যুগুলোকে সামনে এনে জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা হতে পারে এই কর্মসূচির অংশ।

বিজ্ঞাপন

এখন দেখার বিষয়, ‘ঢাকা আজাদি’ শিরোনামের এই প্রচারণা বাস্তবে কতটা জনসমর্থন পায় এবং রাজধানীর রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে সক্ষম হয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD