Logo

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:১০
এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে আমন্ত্রণ জানানো হয়, যা তিনি আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে হাতে আমন্ত্রণপত্র তুলে দেন।

সদস্য সচিব আখতার হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আন্তরিকতার সঙ্গে দাওয়াত গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সম্মতি দিয়েছেন।

বিজ্ঞাপন

এনসিপির ফেসবুক পোস্টে আরও জানানো হয়েছে, এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে— “দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দলের আগামী দিনের রাজনৈতিক কার্যক্রম এবং গণতান্ত্রিক ব্যবস্থার দৃঢ়তাকে সুসংহত করার অঙ্গীকার করা হবে।

ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠে। অনুষ্ঠানে রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD