রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলগুলোর সংসদ সদস্যদের ওয়াক আউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বক্তব্য রাখার সময় জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াক আউট করেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ৩টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সংসদ অধিবেশন চলাকালে বিকেল সাড়ে তিনটার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য নাম ঘোষণা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় বিরোধী দলের সংসদ সদস্যরা তার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে ৩টা ৪০ মিনিটে তারা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।
বিজ্ঞাপন
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও অন্যান্য সংসদ সদস্য ‘ফ্যাসিবাদ ও গণতন্ত্র একসাথে চলে না’সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে কক্ষ ত্যাগ করেন। এই ওয়াক আউটের মাঝেও রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তার ভাষণ অব্যাহত রাখেন।
এদিকে, রাষ্ট্রপতির ভাষণের ফাঁকে ফাঁকে বিএনপি’র সংসদ সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন প্রকাশ করেন, যা সংসদ কক্ষে বিশেষভাবে লক্ষ্য করা যায়।










