Logo

জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে এই সংসদ: জামায়াত আমির

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ, ২০২৬, ১৫:৫৮
জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে এই সংসদ: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে এই সংসদ - এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামী-এর আমির মো. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

বিরোধীদলীয় নেতা স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে এই সংসদ। জুলাইয়ের প্রত্যাশা ছিল একটি স্লোগান—‘উই ওয়ান্ট জাস্টিস’। এই সংসদকে কেন্দ্র করে সমাজের সকল অসংগতি, অন্যায় ও অপরাধ রাজনৈতিক হোক বা সাংস্কৃতিক এগুলো অবসান হওয়া উচিত।

অপরদিকে, সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেন, বিগত দেড় দশকে জনগণের অধিকারকে যথাযথভাবে সুরক্ষা দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেন, সেই সময়ের সংসদের এমপিরা কেউ ভোটে নির্বাচিত ছিলেন না। আজ জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা এখানে দায়িত্ব পালন করছেন। এটি বাংলাদেশের জনগণের সংসদ।

প্রধানমন্ত্রী স্পিকার ও ডেপুটি স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনারা গণতন্ত্রকামী মানুষের রক্তের ঋণে প্রতিষ্ঠিত এই সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। আজ থেকে আপনি সকলের, বিশেষ করে সংসদের অভিভাবক।

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের এ দিনটিতে সরকারি ও বিরোধী দলের বিভিন্ন বক্তব্য মিলেমিশে আলোচনার বিশেষ এক পরিবেশ সৃষ্টি করেছে, যেখানে ইতিহাস ও জনগণের দাবি তুলে ধরার পাশাপাশি বর্তমান সংসদের দায়িত্ব ও জনমতের গুরুত্বকে সামনে আনা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD