Logo

আবারও কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ মার্চ, ২০২৬, ১৪:১৪
আবারও কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অভিশংসনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ দাবি পূরণ না হলে আবারও কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (২১ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ বিষয়ে সরকারকে জানানো হবে এবং দেরি না করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। অন্যথায় আন্দোলনের পথ বেছে নেওয়া ছাড়া বিকল্প থাকবে না বলেও মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ৫ আগস্টের ঘটনাপ্রবাহে বিএনপির ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। তার দাবি, সে সময় রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রত্যাশিত পরিবর্তন আসেনি।

ঢাকা-৮ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, নির্বাচনে যারা তাকে সমর্থন দিয়েছেন তাদের ধন্যবাদ জানাতে এবং নতুন অঙ্গীকার নিয়ে ঈদগাহে এসেছেন। পাশাপাশি শহীদ ও আহতদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। বিশেষভাবে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার কথাও উল্লেখ করেন।

ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, কিছুদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে প্রয়োজন হলে আন্দোলনে নামতে প্রস্তুত রয়েছেন বলে জানান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD