Logo

ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এবারের ঈদ অত্যন্ত আনন্দের : ফখরুল ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ মার্চ, ২০২৬, ১৬:৫৫
ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এবারের ঈদ অত্যন্ত আনন্দের : ফখরুল ইসলাম
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এবারের ঈদুল ফিতর উদযাপন হওয়ায় তা অত্যন্ত আনন্দের।

বিজ্ঞাপন

শনিবার (২১ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এই পরিবেশে ঈদ উদযাপনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের পথে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া হবে।

বিজ্ঞাপন

তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-বিহীন ঈদকে তিনি ব্যক্তিগতভাবে বিষাদের বলেও উল্লেখ করেন।

এর আগে সকাল সাড়ে ৮টায় হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে মূল প্যান্ডেলে প্রায় ৩৫ হাজার মুসল্লি অংশ নেন। আশপাশের সড়কসহ মিলিয়ে প্রায় ১ লাখ মানুষ জামাতে অংশগ্রহণ করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD