Logo

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ মার্চ, ২০২৬, ১৭:১২
স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (২২ মার্চ) দুপুরে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৬ মার্চ ভোরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। ভোর ৫টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে গিয়ে শ্রদ্ধা জানাবেন। সেখানে ওলামা দলের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

এর আগে ২৫ মার্চ দুপুর সাড়ে ১২টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে দলের শীর্ষ নেতাদের পাশাপাশি বিশিষ্ট নাগরিক ও বুদ্ধিজীবীরা বক্তব্য দেবেন।

বিজ্ঞাপন

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি বিশেষ পোস্টার প্রকাশ করেছে এবং পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশের প্রস্তুতিও সম্পন্ন করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া কেন্দ্রের পাশাপাশি জেলা, মহানগর, উপজেলা ও পৌর ইউনিটগুলো নিজ নিজ সুবিধামতো আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে পৃথক কর্মসূচি গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে। ঘোষিত কর্মসূচি সফল করতে দলের সব স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD