না ফেরার দেশে রফিকুল ইসলাম মাদানীর ছেলে

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং মদিনা মুনাওয়ারা শাখার সভাপতি মাওলানা সাইয়েদ রফিকুল ইসলাম মাদানীর বড় ছেলে নাঈম বিন রফিক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিজ্ঞাপন
শনিবার (২১ মার্চ) দুপুর ২টায় মদিনা মুনাওয়ারার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৪ বছর।
জানা গেছে, সম্প্রতি নাঈমের শরীরে দুরারোগ্য ক্যান্সার ধরা পড়ে, যা ইতিমধ্যে চতুর্থ স্তরে পৌঁছে গিয়েছিল। অসুস্থতার অবনতি হলে তাকে মদিনার হায়াত আল-ওতানী হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে আইসিইউতে স্থানান্তর করেন। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিজ্ঞাপন
মরহুমের মাগফিরাত কামনা করে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এবং আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী গভীর শোক প্রকাশ করেছেন।
নাঈম বিন রফিকের আকস্মিক মৃত্যু পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ইসলামী মহলসহ পরিচিতজনরা তার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করছেন।








