Logo

কুমিল্লা-ফেনীর সড়ক দুর্ঘটনায় শোক প্রকাশ জামায়াত আমিরের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ মার্চ, ২০২৬, ১৪:৫২
কুমিল্লা-ফেনীর সড়ক দুর্ঘটনায় শোক প্রকাশ জামায়াত আমিরের
ছবি: সংগৃহীত

কুমিল্লা ও ফেনী জেলাে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৫ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি এই মর্মান্তিক ঘটনায় দায়ী করেছেন সড়ক ও রেলপথে দায়িত্বশীলতার ঘাটতি।

বিজ্ঞাপন

রবিবার (২২ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন এবং ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও ৩ জনের প্রাণহানি ঘটেছে। আমি নিহতদের পরিবারগুলোর শোক কখনোই পূরণ হবার নয়।

ডা. শফিকুর রহমান নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত সুস্থতারও প্রার্থনা করেন।

বিজ্ঞাপন

জামায়াত আমির আরও উল্লেখ করেন, এই মর্মান্তিক দুর্ঘটনাগুলো প্রমাণ করে, দেশের পরিবহন ব্যবস্থা, সড়ক ও রেলপথের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতার ঘাটতি কতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা আছে।

ডা. শফিকুর রহমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়ে বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত।

বিজ্ঞাপন

তিনি শেষ মন্তব্যে প্রার্থনা করেন, আল্লাহ তা’য়ালা নিহতদের শহীদের মর্যাদা দান করুন এবং তাদের পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দিন। আমীন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD