Logo

ঈদে মিলনের আবহে মুখর ২৯ মিন্টুরোড, শুভেচ্ছা বিনিময়ে চরম ভিড়

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ মার্চ, ২০২৬, ২০:৩৫
ঈদে মিলনের আবহে মুখর ২৯ মিন্টুরোড, শুভেচ্ছা বিনিময়ে চরম ভিড়
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের শুভক্ষণে রাজধানীর ২৯ মিন্টুরোডে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।

বিজ্ঞাপন

শনিবার (২১ মার্চ) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠান রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।

বাসভবন চত্ত্বরে নারী ও পুরুষদের জন্য আলাদা দুটি প্যান্ডেল স্থাপন করা হয়েছিল। সাদা ও লাল কার্পেটে সাজানো খোলা স্থানে অতিথিরা সারিবদ্ধভাবে এসে নেতার সঙ্গে কুশল বিনিময় করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানস্থলে অতিথিদের জন্য বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা থাকলেও, সাংস্কৃতিক পরিবেশনা ছিলো প্রধান আকর্ষণ। দেশের প্রখ্যাত ইসলামী শিল্পীরা মঞ্চে অংশ নিয়ে ঈদের আনন্দ আরও বাড়িয়ে দেন। অনেকে ডা. শফিকুর রহমানের সঙ্গে ছবি তুলেও রাখেন।

বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির এটিএম আজহার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, মাওলানা আব্দুল হালিম, এহসানুল মাহবুবু জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন, দক্ষিণের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ড. ফখরুদ্দিন মানিক, এবং শ্রকিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান।

বিজ্ঞাপন

এর আগে সকালেই ডা. শফিকুর রহমান ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এতে কূটনৈতিক সম্পর্ক ও আন্তঃসংঘবদ্ধ সহযোগিতার গুরুত্বও পুনর্ব্যক্ত হয়।

উপস্থিতরা বলেন, ঈদ উপলক্ষে এই ধরনের মিলন ও কুশল বিনিময় সমাজে সৌহার্দ্য, সৌভ্রাতৃত্ব ও আন্তরিক সম্পর্কের প্রতিফলন ঘটায়। ২৯ মিন্টুরোডের এই অনুষ্ঠানই এবার শহরের অন্যতম মর্যাদাপূর্ণ ঈদ আয়োজন হিসেবে প্রতিফলিত হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD