Logo

ফ্যাসিবাদ কায়েম নয়, বরং উত্তরণের ইতিহাস রয়েছে বিএনপির: রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ মার্চ, ২০২৬, ১৩:৪৮
ফ্যাসিবাদ কায়েম নয়, বরং উত্তরণের ইতিহাস রয়েছে বিএনপির: রিজভী
ছবি: সংগৃহীত

বিএনপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি সরকারকে লক্ষ্য করে বিষোদগার করছে।

বিজ্ঞাপন

রবিবার (২২ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, বর্তমান সময়ে মত প্রকাশের ক্ষেত্রে আগের মতো ভয়ভীতি বা গুমের আশঙ্কা নেই। এখন কেউ কথা বললে গুম হয়ে যাবে, এমন পরিস্থিতি নেই।

বিজ্ঞাপন

বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, দলের ইতিহাসে এমন কোনো নজির নেই। বরং গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফ্যাসিবাদ কায়েম নয়, বরং সেখান থেকে উত্তরণের ইতিহাস রয়েছে বিএনপির।

সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রসঙ্গে রিজভী বলেন, একটি রাষ্ট্রে সব ধরনের বৈষম্য ও অনিয়ম একদিনে দূর করা সম্ভব নয়। তবে ধাপে ধাপে এসব সমস্যা সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দলের দুই দিনের কর্মসূচিও ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD