হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি হঠাৎ জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। এতে দলটি আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের জন্য নিজস্ব মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলন রবিবার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। দিন শুরুতেই এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে এই তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্যের পাশাপাশি আসন্ন সিটি নির্বাচনে দলীয় প্রার্থীকে সকলের সামনে ঘোষণা করা হবে।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম এবং দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।








