Logo

গণভোট-জুলাই সনদের আলোচনা আগে, পরে রেগুলার কাজ: নাহিদ ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ মার্চ, ২০২৬, ১৯:২৫
গণভোট-জুলাই সনদের আলোচনা আগে, পরে রেগুলার কাজ: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম। তিনি মনে করিয়ে দিয়েছেন, বর্তমান সংসদ গঠনের পেছনে শুধু সাধারণ নির্বাচন নয়, গণভোটও অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এখনকার কার্যক্রম দেখলে মনে হয় যেন সেই গণভোট বা প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে উপেক্ষা করা হচ্ছে।

বিজ্ঞাপন

রবিবার (২৯ মার্চ) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে এসময় এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, যেকোনো জনগুরুত্বপূর্ণ বিষয় সংসদে সর্বোচ্চ গুরুত্ব সহকারে আলোচিত হওয়া উচিত। গণভোট ও জুলাই সনদ নিয়ে আলোচনা আগে সম্পন্ন হওয়া উচিত, তারপর রেগুলার কার্যক্রম চালানো হোক।

বিজ্ঞাপন

তিনি স্পষ্টভাবে স্পিকারের কাছে অনুরোধ জানান, বিরোধী দল থেকে দেওয়া নোটিশ অনুযায়ী গণভোট ও জুলাই সনদ বিষয়ক আলোচনার আগে তা বাস্তবায়ন করা হোক।

নাহিদ ইসলাম বলেন, আমাদের ভুলে যাওয়া উচিত নয়, এই সংসদ কিভাবে গঠিত হয়েছে এবং কোন বিষয়গুলো জনসাধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

ডেপুটি স্পিকার জানান, বিধি অনুযায়ী গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এই ধরনের আলোচনার জন্য সাধারণত দুই ঘণ্টার সময় নির্ধারণ করা হয়। ৭১ বিধি অনুযায়ী নাহিদ ইসলামের নোটিশের বিষয়ে সিদ্ধান্ত আগামীতে জানানো হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD