Logo

সংসদ মসজিদে অজুর পানি না পেয়ে ক্ষুব্ধ ব্যারিস্টার আরমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ মার্চ, ২০২৬, ১৮:০৪
সংসদ মসজিদে অজুর পানি না পেয়ে ক্ষুব্ধ ব্যারিস্টার আরমান
মীর আহমেদ বিন কাসেম আরমান | ফাইল ছবি

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান সংসদ মসজিদে অজু করতে গিয়ে পানি না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

রবিবার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে লিখেছেন, “সংসদ মসজিদে অজু করতে গিয়ে দেখি পানি নেই। এখন বুঝতে পারছি— আমার ধৈর্যই পরীক্ষা নেওয়া হচ্ছে! ধৈর্য দাও খোদা!!”

পোস্টে ব্যারিস্টার আরমান ঘটনাটির সুনির্দিষ্ট সময় উল্লেখ করেননি। তিনি জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD