Logo

প্রধানমন্ত্রীর পুরোনো বক্তব্য নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আব্দুল্লাহ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ এপ্রিল, ২০২৬, ১৮:২৩
প্রধানমন্ত্রীর পুরোনো বক্তব্য নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আব্দুল্লাহ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের পুরোনো বক্তব্যকে কেন্দ্র করে নিজের মতামত প্রকাশ করে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শনিবার (৪ এপ্রিল) বিকেল ৪টা ২৪ মিনিটে তিনি ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এ বিষয়ে বিস্তারিত বলেছেন।

বিজ্ঞাপন

হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী বলেছিলেন, সংকটকালে যে কোনো সন্তানের মতো তারও মায়ের স্নেহ–স্পর্শের আকাঙ্ক্ষা রয়েছে। তবে সে সময় দেশ ফেরা বা অন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার একক নিয়ন্ত্রণ নেই এবং সিদ্ধান্ত নেওয়া অন্যদের সঙ্গে সমন্বয়ের ওপর নির্ভরশীল। তিনি স্পষ্ট করেননি কারা তার দেশে ফেরা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব ফেলে।

হাসনাতের মন্তব্য অনুযায়ী, ২৫ ডিসেম্বর, যেসব ব্যক্তির সিদ্ধান্তের ওপর নির্ভর করে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন, দলের অনেকের দ্বিমত থাকা সত্ত্বেও—গুম ও মানবাধিকার অধ্যাদেশ বাতিলের পেছনে তাদের ভূমিকা কী, তা অস্পষ্ট রয়েছে।

বিজ্ঞাপন

তিনি প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রী কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন, নাকি নেপথ্যে অন্য কেউ রয়েছেন, যাদের আমরা চিনি না? তার নিজের সিদ্ধান্ত ছাড়াও যাদের সিদ্ধান্তের ওপর তার দেশে ফেরা ও অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত নির্ভর করতে পারে, তারা কারা?

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD