লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার তথ্যটি সম্পূর্ণ গুজব: বিএনপি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বাসা-বাড়িতে সন্ধ্যার পর অকারণে লাইট ও ফ্যান ব্যবহার না করার নির্দেশনা সংক্রান্ত বক্তব্যকে সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ধরনের কোনো বক্তব্য দেননি।
বিজ্ঞাপন
শনিবার (৪ এপ্রিল) রাতে বিএনপির সহ-দফতর সম্পাদক মো. মুনিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে রিজভীর নামে মনগড়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও ইউটিউবে ছড়িয়ে দিচ্ছে।
বিজ্ঞাপন
প্রচারিত ওই ভুয়া তথ্যে দাবি করা হয়, সন্ধ্যার পর বাসাবাড়িতে অপ্রয়োজনে লাইট ও ফ্যান ব্যবহার করা যাবে না এবং এ বিষয়ে নজরদারি করবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। তবে বিএনপি এ দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে উল্লেখ করেছে।
দলটির পক্ষ থেকে আরও বলা হয়, এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে। তাই দেশবাসী ও দলের নেতাকর্মীদের এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
একইসঙ্গে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বিএনপি জানিয়েছে, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করাই শ্রেয়।








