Logo

বর্তমান সরকারকেও ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে: নাহিদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল, ২০২৬, ১৮:০৪
বর্তমান সরকারকেও ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে: নাহিদ
নাহিদ ইসলাম | ফাইল ছবি

সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সমালোচনা করে কঠোর অবস্থান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, মানুষের অধিকার আদায়ের অনেক অধ্যাদেশকে আইনে পরিণত করার ওয়াদা থাকলেও ভঙ্গ করেছে এই সরকার। বাংলাদেশের রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি।

বিজ্ঞাপন

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শ্রমিক অধিকার, রাজনৈতিক প্রতিশ্রুতি এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, বর্তমান সরকারকেও মনে রাখতে হবে ছাত্র শ্রমিক জনতাকে ওয়াদা দিয়ে তাদের রক্তের ওপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে, তাদেরকেও ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা নতুন জাতীয় ঐক্যে আবির্ভূত হয়েছি। জুলাই গণ-অভ্যুত্থানে শ্রমিকদের প্রতি আমাদের ওয়াদা ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা করব। আমরা রাজনীতি অর্থনীতি সমাজ সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করব। নতুন বন্দোবস্তে শ্রমিকের হিস্যা নিশ্চিত করব।

এনসিপির এই নেতা আরও বলেন, সেই ঐক্যের পথে আছি আমরা। শুধু জাতীয় সংসদ নয় আমাদেরকে এবার রাজপথের প্রস্তুতি নিতে হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD