Logo

বিরোধী দলের কবর খুঁড়লে আগে বিএনপিই যাবে: সারজিস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল, ২০২৬, ১৭:০৫
বিরোধী দলের কবর খুঁড়লে আগে বিএনপিই যাবে: সারজিস
ছবি: সংগৃহীত

বিরোধী দলের কবর খোঁড়ার চিন্তা করলে সেই কবরে সবার আগে বিএনপিকেই যেতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম। রোববার রাজধানীতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সারজিস আলম বলেন, আওয়ামী লীগ ধ্বংস করে যাওয়া বিভিন্ন প্রতিষ্ঠান পুনর্গঠনের জন্য যে অধ্যাদেশগুলো আনা হয়েছিল, সেগুলোর গুরুত্ব অনেক বেশি ছিল। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে অনেক ক্ষেত্রে সেই সংস্কার কার্যক্রম উল্টো পথে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, বিএনপি ভোটের রাজনীতির মাধ্যমে ক্ষমতায় এলেও আওয়ামী লীগের সঙ্গে একটি অলিখিত সমঝোতা ছিল। এর ফলে জুলাই আন্দোলনের ঘটনায় জড়িত অনেক আসামি বর্তমানে জামিনে বেরিয়ে প্রকাশ্যে ঘুরছে এবং ভুক্তভোগীদের হুমকি দিচ্ছে।

বিজ্ঞাপন

এনসিপি নেতা বলেন, যারা জুলাই আন্দোলনের যোদ্ধা ও শহীদ পরিবারকে আঘাত করেছে, তাদের অনেকে এখন বুক ফুলিয়ে চলাফেরা করছে।

তিনি আরও মন্তব্য করেন, বিএনপি যদি বিরোধী রাজনীতিকে দমন করে সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটে, তাহলে তার ফল ভোগ করতে হবে তাদেরই।

সভায় শহীদ পরিবার ও আহতদের উদ্দেশে তিনি বলেন, কোনো রাজনৈতিক বিভাজনে না জড়িয়ে আন্দোলনের আকাঙ্ক্ষাকে ধরে রাখতে হবে। এই লক্ষ্য ব্যাহত হলে দেশের ক্ষতি হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি সবাইকে আহ্বান জানান, শহীদ পরিবার ও আহতরা যেন কোনো রাজনৈতিক ব্যানারের বাইরে থেকে ন্যায়ের পক্ষে অবস্থান নেন এবং প্রয়োজন হলে সত্যের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD