বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এসব নারী নেত্রীকে সংরক্ষিত আসনের জন্য মনোনীত করা হয়েছে। তিনি বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক অভিজ্ঞতা এবং বিভিন্ন পর্যায়ে অবদানের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।
ঘোষিত তালিকায় রয়েছেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা।
বিজ্ঞাপন
দলীয় সূত্রে জানা গেছে, মনোনীতদের মধ্যে অভিজ্ঞ রাজনীতিবিদদের পাশাপাশি নতুন মুখও রাখা হয়েছে, যাতে সংসদে নারী প্রতিনিধিত্ব আরও গতিশীল ও কার্যকর হয়। বিএনপি আশা করছে, এই মনোনয়ন প্রক্রিয়ার মাধ্যমে সংসদে নারীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি পাবে এবং দলীয় নীতিনির্ধারণে তাদের ভূমিকা আরও জোরদার হবে।








