Logo

শাহবাগে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখপ্রকাশ করলো ছাত্রদল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ এপ্রিল, ২০২৬, ১৫:০৬
শাহবাগে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখপ্রকাশ করলো ছাত্রদল
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির শুক্রবার (২৪ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ দুঃখ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

তিনি লেখেন, গতকাল শাহবাগ এলাকায় একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রকাশ্য ও গোপন শিবিরের নেতাকর্মী এবং ছাত্রদলের কিছু বিক্ষুব্ধ কর্মীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ওই সময় দায়িত্ব পালন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হন।

নাসির উদ্দিন নাসির বলেন, ছাত্রদলের পক্ষ থেকে এ ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করা হচ্ছে। সংগঠনটি সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অতীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সাংবাদিক সমিতির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে কোনো সাংবাদিক যাতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানির শিকার না হন, সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে শাহবাগ থানার ভেতরে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত আটজন আহত হন এবং তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

আহতদের মধ্যে রয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের (২২), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী (২৩), শিক্ষার্থী তানজিম (২১), সাংবাদিক সিফাত (২০), সাংবাদিক লিটন (২১), সাংবাদিক খালিদ (২১), শিক্ষার্থী দেবাশীষ (২৪) এবং শিক্ষার্থী আলবি (২২)।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD