মে দিবসের শ্রমিক সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১ মে) বিকেল প্রায় ৪টা ২০ মিনিটে সমাবেশস্থলে পৌঁছে মঞ্চে আসন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। তার আগমনকে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মঞ্চে উঠে প্রধানমন্ত্রী হাত নেড়ে সমবেত জনতাকে শুভেচ্ছা জানান, যার প্রতিক্রিয়ায় কর্মীরা স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান।
বিজ্ঞাপন
সমাবেশটি সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। এতে আরও বক্তব্য রাখার কথা রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষস্থানীয় নেতাদের।








