Logo

সংরক্ষিত নারী আসনে তাবাসসুমের মনোনয়ন বৈধ: নির্বাচন কমিশন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ মে, ২০২৬, ১৩:০১
সংরক্ষিত নারী আসনে তাবাসসুমের মনোনয়ন বৈধ: নির্বাচন কমিশন
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে দেওয়া এই মনোনয়ন যাচাই শেষে তা গ্রহণযোগ্য বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২ মে) বিষয়টি নিশ্চিত করেছেন দলের যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত। তিনি জানান, সংরক্ষিত নারী আসনের জন্য তাবাসসুমের মনোনয়ন চিফ রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছেন।

তার ভাষ্য অনুযায়ী, প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এ নিয়ে বিস্তারিত ব্রিফিং করার কথাও জানিয়েছে দলটি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে এই মনোনয়নপত্র বাতিল হওয়া এবং পরে আদালতের নির্দেশে তা গ্রহণের বিষয়টি আলোচনায় আসে। সর্বশেষ যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন মনোনয়ন বৈধ বলে নিশ্চিত করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD