Logo

হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ মে, ২০২৬, ১৩:৩৭
হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
ছবি: সংগৃহীত

দলীয় জাতীয় কনভেনশনকে সামনে রেখে আজ জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও কনভেনশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক তুলে ধরতেই এই ব্রিফিং ডাকা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২ মে) দুপুর ২টায় রাজধানীতে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থেকে গণমাধ্যমের সামনে বক্তব্য দেবেন এবং বিভিন্ন বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করবেন।

এনসিপির মিডিয়া বিভাগের পাঠানো এক বার্তায় বলা হয়েছে, সংবাদ সম্মেলনে মুখপাত্র আসিফ মাহমুদ, সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় নেতৃত্ব অংশ নেবেন।

বিজ্ঞাপন

দলের আসন্ন জাতীয় কনভেননকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি, রাজনৈতিক কৌশল এবং সমসাময়িক ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রাজনৈতিক অঙ্গনে এনসিপির এই সংবাদ সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD