Logo

কোনো ভয়-ভীতি বিএনপিকে দমন করতে পারবে না: ফখরুল

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
কোনো ভয়-ভীতি বিএনপিকে দমন করতে পারবে না: ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশের মানুষকে অন্যায়ভাবে কেউ দমন করতে পারেনি। কোনো ভয়-ভীতি আমাদেরকে দমন করতে পারবে না।’সোমবা...

বিজ্ঞাপন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশের মানুষকে অন্যায়ভাবে কেউ দমন করতে পারেনি। কোনো ভয়-ভীতি আমাদেরকে দমন করতে পারবে না।’

সোমবার (৩০ মে) শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘কিছুই দেশের মানুষকে দমাতে পারবে না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক উপায়ে এই ভয়াবহ, জোর করে ক্ষমতায় থাকা সরকারকে সরিয়ে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন করতে সক্ষম হবো।’

আওয়ামী লীগের অভিযোগ ‘পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, ঢাবিতে লাশ ফেলার চেষ্টা করছে’- এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘তারা এসব কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়। জনগণের দৃষ্টি অন্যদিকে নিতে চায়। এতে কোনো লাভ হবে না, জনগণ সব বুঝে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

বিজ্ঞাপন

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD