Logo

মোটরসাইকেল চালকরা সম্পদশালী নন, করারোপ উচিত নয়: জামায়াত আমির

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ মে, ২০২৬, ১৫:২০
মোটরসাইকেল চালকরা সম্পদশালী নন, করারোপ উচিত নয়: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

মোটরসাইকেল মালিক ও চালকদের ওপর নতুন করে কর আরোপের সম্ভাব্য উদ্যোগের বিরোধিতা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, মোটরসাইকেল ব্যবহারকারীদের বেশিরভাগই সাধারণ ও মধ্যবিত্ত মানুষ, তাই তাদের ওপর অতিরিক্ত কর চাপানো উচিত হবে না।

রবিবার (১৭ মে) বেলা সোয়া ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান তিনি।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হচ্ছে যে সরকার মোটরসাইকেলের মালিকদের ওপর কর আরোপের চিন্তা করছে।

তিনি বলেন, যারা মোটরসাইকেল ব্যবহার করেন তারা সাধারণত কোনো সম্পদশালী মানুষ নন; বরং জীবিকা নির্বাহ ও দৈনন্দিন প্রয়োজন মেটাতেই এই বাহনের ওপর নির্ভরশীল।

তিনি আরও বলেন, রাষ্ট্রের রাজস্ব বাড়ানোর জন্য করের আওতা সম্প্রসারণ প্রয়োজন হতে পারে। তবে জীবনের নানা চাপে থাকা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো কোনোভাবেই যৌক্তিক হবে না।

বিজ্ঞাপন

শফিকুর রহমান আশা প্রকাশ করেন, সরকার যদি এ ধরনের কোনো পরিকল্পনা করে থাকে, তাহলে তা পুনর্বিবেচনা করবে। অন্যথায় সাধারণ মানুষের স্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে এটি সমালোচিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD