Logo

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াতের সেই এমপির বাবা এখনো জীবিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ জুন, ২০২৬, ১২:৪৭
বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াতের সেই এমপির বাবা এখনো জীবিত
ছবি: সংগৃহীত

সংসদে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ হিসেবে পরিচয় দেওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম।

বিজ্ঞাপন

গত ১৪ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি করেন। তবে পরে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই এমপির বাবা-মা দুজনই বর্তমানে জীবিত রয়েছেন।

তথ্য অনুযায়ী, তার বাবা আব্দুল কাদের সৈয়দী ও মা মোসলমান বেগম সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে বসবাস করছেন। তারা বর্তমানে সংসদ সদস্যের সঙ্গেই থাকেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে আব্দুল মুনতাকিম বক্তব্যের ভুল স্বীকার করেন। তিনি বলেন, সংসদে বক্তব্য দেওয়ার সময় অসাবধানতাবশত ভুল শব্দ ও তথ্য উচ্চারণ হয়েছে। এ অনিচ্ছাকৃত ভুলের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী, আব্দুল মুনতাকিমের জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি। সে হিসেবে মুক্তিযুদ্ধের প্রায় এক দশক পর তার জন্ম হয়েছে। হলফনামায় তার বাবা আব্দুল কাদের সৈয়দী ও মা মোসলমান বেগমকে জীবিত হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার বয়স ছিল ৪৪ বছর ১১ মাস ২০ দিন। মুক্তিযুদ্ধের ১০ বছর পর জন্ম নেওয়া একজন সংসদ সদস্যের ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD