সাদিক কায়েমের পর শিবির ছাড়লেন কেন্দ্রীয় আরও ৯ নেতা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েমসহ সংগঠনটির কেন্দ্রীয় নয় নেতা সাংগঠনিকভাবে দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন।
বিজ্ঞাপন
সোমবার (১৩ জুলাই) ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, চলতি সেশনের ষাণ্মাসিক (অর্ধবার্ষিক) সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে সাদিক কায়েমসহ নয়জন কেন্দ্রীয় দায়িত্বশীলের সাংগঠনিক ছুটি হয়েছে। এটি সংগঠনের নিয়মিত প্রক্রিয়ার অংশ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিদায় নেওয়া অন্য নেতারা হলেন—কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান এবং দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।

এর আগে একই দিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম জানান, সংগঠনের স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই তার আনুষ্ঠানিক বিদায় সম্পন্ন হয়েছে।








