Logo

জামায়াতে যোগ দিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই, ২০২৬, ২১:০৮
জামায়াতে যোগ দিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাড়ার একদিনের মাথায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।

বিজ্ঞাপন

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি দলের সহযোগী সদস্যপদের ফরম পূরণ করেন। এ সময় সদ্য ছাত্রশিবির থেকে বিদায় নেওয়া আরও কয়েকজন সাবেক নেতাও সদস্যপদের ফরম সংগ্রহ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে, সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আবু সাদিক কায়েম ইসলামি ছাত্রশিবির থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন। সংগঠনটিতে তিনি সর্বশেষ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

জামায়াতের একাধিক সূত্র জানিয়েছে, গত জুনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আবু সাদিক কায়েমের নাম প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়। তবে বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিসে শূরার সভায়। এখন পর্যন্ত কেন্দ্রীয়ভাবে কোনো প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

তবে দলীয় আরেকটি সূত্রের দাবি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে আবু সাদিক কায়েমের নামই প্রায় চূড়ান্ত।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD