শিবিরকে প্রয়োজনে ‘রগ কেটে ইতিহাস তৈরি' করতে বললেন গকসু নেতা

গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সামিউল হাসান শোভনের একটি ফেসবুক পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
বিজ্ঞাপন
সেই পোস্টে সামিউল হাসান শোভন মন্তব্য করেন, সংসদে বিএনপির সঙ্গে জামায়াতের আর ক্যাম্পাসে ছাত্রদলের সঙ্গে শিবিরের এই কুসুম কুসুম প্রেম জাস্ট একটা ফাজলামি। একইসঙ্গে পোস্টে ইসলামী ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে সহিংসতার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেন তিনি।
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে এজিএস লেখেন, হে শিবির, ওরা আপনাদের চোখ তুলতে পারে, গোড়ালি কাটতে পারে, মাথা ফাটাতে পারে। আর আপনারা সারা জীবন খালি মার খেয়ে প্রতিবাদ মিছিলই করে গেলেন। ৯০-এর দশকে শিবিরের উপর পায়ের রগ কাটার মিথ্যা অপবাদ আছে, সন্ত্রাস রুখে দিতে প্রয়োজনে ২/১টা রগ কেটে ইতিহাস তৈরি করুন। আপনারা এত আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কী করবেন, তারা তো ঠিকই আইনকে মিডিল ফিঙ্গার দেখাচ্ছে প্রতিনিয়ত।
বিজ্ঞাপন
গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সামিউল হাসান শোভনের একটি ফেসবুক পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এসময় তোমাকে আবার জেগে উঠতে হবে, হে শিবির_ক্যাডার_নাসির, দেখো পুনরায় নব্যসন্ত্রাসের উত্থান হয়েছে বলে জানান গকসু এজিএস।
বিজ্ঞাপন
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক ব্যবহারকারী মন্তব্য করেন, এ ধরনের বক্তব্য উসকানিমূলক এবং সহিংসতাকে উৎসাহিত করতে পারে। অনেকে এমন বক্তব্যের নিন্দা জানিয়ে পোস্টটির সমালোচনা করেন।
মো. তানভির নামে এক ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করে লেখেন, ‘সামিউল, তোমার এমন উত্তেজনামূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাই।’ একই ধরনের আরও অনেক মন্তব্যে পোস্টটির ভাষা ও বক্তব্য নিয়ে আপত্তি তোলেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।








