জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এনসিপির দেওয়া তথ্য অনুযায়ী, সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সেল ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদসহ আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সেলের অন্যান্য সদস্য উপস্থিত থাকবেন।
তবে সংবাদ সম্মেলনে কোন বিষয়ে বক্তব্য দেওয়া হবে বা কী ধরনের সিদ্ধান্ত জানানো হতে পারে, সে বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ফলে রাজনৈতিক অঙ্গনে এ সংবাদ সম্মেলনকে ঘিরে কৌতূহল তৈরি হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দলটির পক্ষ থেকে কেবল সংবাদ সম্মেলনের সময়, স্থান এবং উপস্থিত নেতাদের বিষয়ে তথ্য জানানো হলেও আলোচ্যসূচি গোপন রাখা হয়েছে। এ কারণে সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বা সাংগঠনিক বিষয়ে বক্তব্য আসতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।
রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। সংবাদ সম্মেলন শেষে এনসিপির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা বা দলের অবস্থান তুলে ধরা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।








