Logo

আবু জাফরের নেতৃত্বে শহীদ মিনারে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ আগস্ট, ২০২৬, ১৭:১৪
আবু জাফরের নেতৃত্বে শহীদ মিনারে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
ফাইল ছবি।

জুলাই গণঅভ্যুথানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এইচ এম আবু জাফরের উদ্যোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৫ আগস্ট) রাজধানীর শাহবাগ এলাকা থেকে মিছিল শুরু করে টিএসসি এলাকা প্রদক্ষিণ করে মিছিল নিয়ে শহীদ মিনার এলাকায় যায় ছাত্রদল নেতাকর্মীরা। এসময় সাম্প্রতিক সময়ে শিবিরের বিরুদ্ধে সমকামীতা ও সন্ত্রাসবাদ বিরোধী নানা স্লোগান দেন নেতাকর্মীরা।

এরপর শহীদ মিনার এলাকায় গিয়ে ছাত্রদল নেতা আবু জাফরের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় ছাত্রদল নেতাকর্মীরা।

পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে এইচ এম আবু জাফর বলেন, গণঅভ্যুথানের দ্বিতীয় বর্ষপূর্তিতে আমাদের প্রত্যয় পরিষ্কার-পরিচ্ছন্ন এবং বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্যেই আমরা শহীদ মিনার এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছি।

বিজ্ঞাপন

ময়লা পরিচ্ছন্নতার মাধ্যমে আমরা শিক্ষার্থী এবং দেশবাসীকে বার্তা দিতে চাই, প্রত্যেকে যেন নিজ নিজ দায়িত্বে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলেন। আমরা পরিচ্ছন্ন রাখলেই পরিবেশ সুন্দর হবে, নির্মল বায়ু পাবো।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এই পরিচ্ছন্নতা অভিযানে পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের কথা উল্লেখ করে তিনি বলেন, প্লাস্টিকের পরিবর্তে পচনশীল ব্যাগ ব্যবহার করা হয়েছে এই অভিযানে। যা ব্যবহার শেষে ফেলে দিলে একসময় মাটির সাথে মিশে যাবে। এর থেকে জলাবদ্ধতা বা অন্যান্য ভোগান্তির সৃষ্টি হবে না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের ব্যবহৃত টিস্যু নির্ধারিত ডাস্টবিনে ফেলেন, হাতের কাছে ডাস্টবিন না পেলে ব্যবহৃত টিস্যু নিজের পকেটে রাখেন। এর মাধ্যমে তিনি জনগণকে পরিচ্ছদ থাকার জন্য মেসেজ দেন। আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছি। পরিচ্ছন্নতা নিয়ে তার সাম্প্রতিক বক্তব্যে অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের প্রিয় শহীদ মিনারে পরিচ্ছন্নতা অভিযান করছি।

ভবিষ্যতেও আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের ক্যাম্পাস, আমাদের অঙ্গন, আমাদের চারপাশ আমরা পরিচ্ছন্ন রাখব সবসময়। ময়লা আবর্জনা এখানে সেখানে ফেললে ড্রেনের মুখ আটকে জলাবদ্ধতা তৈরি হয়। জলাবদ্ধতা ও দূষণ থেকে আমাদের দেশকে রক্ষা করতে পরিচ্ছন্নতার বিকল্প নেই।

এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বায়েজিদ হুসাইন ,ফারহান আরিফ ,সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান , সাইদুর রহমান সাইদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আফসার উদ্দিন,কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সভাপতি এইচ এম রিয়াজ,বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত সারজু, জিয়াউল হক, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাকিতুল ইসলাম শাকিল, শরিফুল ইসলাম, মিরপুর বাংলা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন, তেজগাঁও কলেজ ছাত্রদলের সদস্য নাজমুল হাসান পাপন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাসিবুল নাইমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD