Logo

রাষ্ট্রপতির উপস্থিতিতে যা ঘটেছে, আমরা বিব্রত: নাহিদ ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট, ২০২৬, ২১:২৯
রাষ্ট্রপতির উপস্থিতিতে যা ঘটেছে, আমরা বিব্রত: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির উপস্থিতিতে বুধবারের অনুষ্ঠানে যা ঘটেছে, তা নিয়ে তারা সবাই বিব্রত। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় এমন বিভাজনের পরিস্থিতি দেখা গেছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (৫ আগস্ট) সংসদ সচিবালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জাতীয় অনুষ্ঠানগুলো ভবিষ্যতে আরও সার্বজনীনভাবে আয়োজন করা হবে—এমন প্রত্যাশা রয়েছে। এসব আয়োজনে সার্বজনীন বক্তব্য ও ইতিহাস তুলে ধরার মাধ্যমে সবাই যেন সমানভাবে অংশীদারিত্বের অনুভূতি পান, সেটি নিশ্চিত করা প্রয়োজন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের নয়, এটি জনগণের আন্দোলন। তাই এই অভ্যুত্থানের কৃতিত্বও জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে কোনো নির্দিষ্ট দলের ইতিহাস বা রাজনৈতিক বয়ান তুলে ধরা হলে বিরোধী দল কিংবা ভিন্নমতের রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের সুযোগ সংকুচিত হয়ে যায়। এ ধরনের পরিস্থিতি এড়িয়ে সবার অংশগ্রহণ নিশ্চিত করার পরিবেশ তৈরি করা প্রয়োজন।

তিনি বলেন, জাতীয় দিবসগুলো যেন সবাই ঐক্যবদ্ধভাবে উদযাপন করতে পারে, সে ধরনের রাজনৈতিক ও সামাজিক পরিবেশ গড়ে তুলতে হবে।

বিজ্ঞাপন

দেশে জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হলে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD