Logo

জবির আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গেলেন ডা. শফিকুর রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট, ২০২৬, ১৮:২০
জবির আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গেলেন ডা. শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

বুধবার (৫ আগস্ট) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গিয়ে তিনি আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) নেতাসহ সাধারণ শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় আহতদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান তিনি। চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়েও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।

হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, গত কয়েক দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজ ও বাংলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ছাত্রশিবিরের অনেক নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত জিএসসহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন উল্লেখ করে তিনি হামলার ধরনকে ‘ফ্যাসিবাদী কায়দার’ সঙ্গে তুলনা করেন। এমনকি আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েও হামলার শিকার হওয়ার অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

জামায়াত আমির বলেন, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ভুক্তভোগীদের হয়রানি করা হলে তা জনগণের কাছে ভুল বার্তা দেবে। শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা বন্ধ, আইনের নিরপেক্ষ প্রয়োগ এবং একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

যেভাবে সংঘর্ষের সূত্রপাত

মঙ্গলবার (৪ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় পর্যায়ের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসনের পরিবর্তে স্থায়ী আবাসন নির্মাণ এবং চিকিৎসাসেবার উন্নয়ন—এই তিন দাবিতে কয়েকজন শিক্ষার্থী প্ল্যাকার্ড হাতে কেন্দ্রীয় মিলনায়তনের বাইরে অবস্থান নেন।

পরে তারা অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করলে প্রক্টরিয়াল টিম তাদের বাধা দেয়। এ সময় সেখানে থাকা শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনায় জকসুর স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নূর মোহাম্মদের ওপর হামলার অভিযোগ ওঠে। সংঘর্ষে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ, ছাত্রশক্তির সভাপতি শাহিন মিয়া, ছাত্রফ্রন্টের সভাপতি ইভান তাহসিভসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD