Logo

সংসদে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত মির্জা আব্বাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৩৬
সংসদে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। দীর্ঘ চিকিৎসার পর হুইলচেয়ারে করে সংসদে এসে বক্তব্য দেওয়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে সংসদ অধিবেশনে যোগ দেন মির্জা আব্বাস। সংসদে আসার প্রায় পৌনে দুই ঘণ্টা পর বিকেল পৌনে ৬টার দিকে বক্তব্য দেন তিনি। এ সময় অধিবেশনকক্ষে নীরব পরিবেশ তৈরি হয় এবং তার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন সংসদ সদস্যরা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আবেগঘন কণ্ঠে মির্জা আব্বাস বলেন, ‘সংসদে ফিরে এসেছি কাজ করার জন্য। মানুষের জন্য কাজ করতে চাই। দীর্ঘ পাঁচ মাস ধরে চিকিৎসাধীন আছি। বিদেশে চিকিৎসাধীন ছিলাম, এখনো আছি। আবেগ-ভালোবাসার কারণে সংসদে আসতে হয়েছে।’

বক্তব্যের শুরুতে তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। নিজের রাজনৈতিক জীবনের জন্য দিনটিকে বিশেষ আবেগের বলে উল্লেখ করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘২০০৬ সালের পর জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। এবার জাতীয় সংসদ শুরু হওয়ার পরই স্ট্রোকে আক্রান্ত হয়ে পড়ি। চিকিৎসার জন্য সিঙ্গাপুর-মালয়েশিয়া ছিলাম। চিকিৎসার মাঝপথে সংসদে এসেছি। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী আমার খোঁজখবর নিয়েছেন। স্পিকার আমাকে দেখতে গিয়েছিলেন। স্পিকার মানবিক আচরণ দেখিয়েছিলেন।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংসদে বক্তব্য দেওয়ার পুরো সময় হুইলচেয়ারে ছিলেন মির্জা আব্বাস। বক্তব্য দেওয়ার জন্য তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমানের আসনের মাইক্রোফোন ব্যবহার করেন। লিখিত বক্তব্য পড়ার ক্ষেত্রেও তাকে সহযোগিতা করেন আমানউল্লাহ আমান।

বিজ্ঞাপন

মির্জা আব্বাসের বক্তব্যের সময় সংসদে উপস্থিত অন্য সদস্যদের মধ্যেও আবেগের পরিবেশ তৈরি হয়। দীর্ঘ বিরতির পর চিকিৎসাধীন অবস্থায় সংসদে ফিরে তার বক্তব্য দেওয়ার ঘটনাটি অধিবেশনে উপস্থিত সদস্যদের মধ্যে বিশেষ প্রতিক্রিয়া তৈরি করে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD