সমাজ থেকে ধর্ষণ-নারী নির্যাতনসহ সব অপরাধ মুছে দেবে বিএনপি

দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘সমাজ থেকে ধর্ষণ, নারী নির্যাতনসহ সব ধরনের অপরাধ মুছে দেবে বিএনপি।’
বিজ্ঞাপন
শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ প্রত্যাশার কথা জানান।
রিজভী বলেন, ‘নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ কাজে মহিলা দলের নেতাকর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আজকে বিএনপি ক্ষমতায়, আমাদের প্রত্যেকেই সরকারের অংশ। শুধু পদ-পদবি থাকলেই সরকারের অংশ হতে হবে, তা নয়।’
মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রীর সরকারে মহিলা দলেরও রক্ত-ঘাম আছে। আপনারাও এই সরকারের অংশ।’
নারীর আর্থসামাজিক ক্ষমতায়নের প্রসঙ্গে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির প্রশংসা করেন রিজভী। তিনি এটিকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে কর্মসূচিটি সফল করতে মহিলা দলের নেত্রীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
বিজ্ঞাপন








