Logo

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি ১৫ সেপ্টেম্বর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৫৭
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি ১৫ সেপ্টেম্বর
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে।

বিজ্ঞাপন

মনোনয়নপ্রত্যাশীদের ফর্ম পূরণ করে পরদিন ১৬ সেপ্টেম্বর দলের কেন্দ্রীয় দপ্তর শাখায় জমা দিতে হবে।

আগামী ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশী নেতাকর্মীদের সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকার শেষে দলীয় প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা করা হবে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থীদের আগামী ২৭ সেপ্টেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ সেপ্টেম্বর।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর। এরপর ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ অক্টোবর।

বিজ্ঞাপন

বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গত ২০ আগস্ট ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD