Logo

ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত জামায়াত আমীরের

profile picture
উপজেলা প্রতিনিধি
ধুনট, বগুড়া
১২ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:২৩
ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত জামায়াত আমীরের
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বগুড়ার ধুনটে ইসলামী শিক্ষা আন্দোলনের শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেছেন।

বিজ্ঞাপন

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার মানিকপোটল গ্রামে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেন তিনি। এ সময় তিনি শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

কবর জিয়ারত শেষে ডা. শফিকুর রহমান মানিকপোটল দাখিল মাদরাসায় যান। সেখানে তিনি শহীদ আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

পরে মাদরাসা মাঠে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্য দেন জামায়াত আমীর। এ সময় তিনি দেশের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ ভালো নেই। দেশের মানুষের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে উঠছে। এখন এমন অবস্থা হয়েছে যে, বিদ্যুৎ যায় না—মাঝে মাঝে আসে।”

বক্তব্যের একপর্যায়ে তিনি শহীদ আব্দুল মালেকের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান, নায়েবে আমীর আব্দুল বাসেত, ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি আব্দুল করিমসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD