Logo

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের দিল্লীতে ডেকেছেন শেখ হাসিনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:১৬
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের দিল্লীতে ডেকেছেন শেখ হাসিনা
ছবি: সংগৃহীত

আগামী ১৮ সেপ্টেম্বর ভারতের রাজধানী দিল্লিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন দলটির সভাপতি শেখ হাসিনা। এ বৈঠকে দিল্লি ও কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ২১ জন নেতা অংশ নেবেন।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় কমিটির বাইরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেলও বৈঠকে উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভারতে অবস্থানরত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আলোচনায় নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই।’

২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দলের কার্যনির্বাহী কমিটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে শেখ হাসিনা প্রথমবারের মতো সরাসরি একসঙ্গে বসতে যাচ্ছেন। তবে এর আগে দলের নেতাদের সঙ্গে তার নিয়মিত ভার্চ্যুয়াল সভা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইউরোপে অবস্থানরত আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক জানিয়েছেন, ভারতে থাকা নেতাদেরই মূলত দিল্লির বৈঠকে ডাকা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, বৈঠকে দলের সাংগঠনিক অবস্থার চিত্র তুলে ধরার পাশাপাশি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে নেতাদের মতামত ও পরামর্শ সরাসরি শুনতে পারেন সাবেক প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, ‘নেত্রী অনেককে ডেকেছেন। বিস্তারিত কিছু বলা হয়নি।’

বিজ্ঞাপন

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অনেকেই সক্রিয় রয়েছেন। তাদের কেউ দেশে, আবার কেউ বিদেশে অবস্থান করছেন। আত্মগোপনে থেকেও অনেকে বিভিন্নভাবে দলীয় কর্মকাণ্ডে যুক্ত থাকার চেষ্টা করছেন। তাদের মধ্যে অনেকে শেখ হাসিনার দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।

দলটির কয়েকজন কারাবন্দী নেতাকর্মী জামিনে মুক্তি পেলেও বিভিন্ন এলাকায় পুলিশের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের প্রক্রিয়াও চলছে। এসব কমিটিতে ৫ আগস্টের পর সক্রিয় থাকা এবং আন্দোলন-পরবর্তী সময়ে নির্যাতনের শিকার নেতাকর্মীদের মূল্যায়ন করা হচ্ছে। একই সঙ্গে ওই সময় নিষ্ক্রিয় থাকা অনেকেই নতুন কমিটিতে জায়গা পাচ্ছেন না।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD