Logo

গ্রেপ্তারের পর হাতকড়াসহ কৌশলে পালালেন আওয়ামী লীগ নেতা

profile picture
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
১৪ সেপ্টেম্বর, ২০২৬, ২১:০৬
গ্রেপ্তারের পর হাতকড়াসহ কৌশলে পালালেন আওয়ামী লীগ নেতা
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাতে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে গেছেন রেনু মিয়া নামের এক আওয়ামী লীগ নেতা। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

রেনু মিয়া ওই এলাকার ইল্লাত মিয়ার ছেলে। তিনি ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় দায়ের করা একটি মামলার আসামি রেনু মিয়া। মামলা হওয়ার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সোমবার দুপুরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হন। তবে ওই সময় সেখানে কোনো ধরনের হট্টগোল বা বিশৃঙ্খলা হয়নি।

পুলিশের ভাষ্য, মানুষের ভিড়ের সুযোগ নিয়ে হাতকড়া পরা অবস্থাতেই কৌশলে সেখান থেকে পালিয়ে যান রেনু মিয়া।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। পলাতক রেনু মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD