রাজধানীতে রাতভর অভিযান, আওয়ামী লীগের আরও ৩২ জন গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে গ্রেফতার হওয়া ব্যক্তিদের পরিচয়, রাজধানীর কোন কোন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে কিংবা তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ রয়েছে—এসব বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।








