প্রধানমন্ত্রীর পাশাপাশি বিরোধী দলের কথাও শুনুন: জামায়াত আমির

প্রধানমন্ত্রীর পাশাপাশি বিরোধী দলের বক্তব্যও গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বিজ্ঞাপন
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াত বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের পরিস্থিতি ও বিরোধী দলের চিন্তাভাবনা জানতে দেশি-বিদেশি অনেকের আগ্রহ রয়েছে। তাই সরকারের পাশাপাশি বিরোধী দলের বক্তব্যও গণমাধ্যমে প্রকাশ হওয়া প্রয়োজন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যও জনগণের শোনা দরকার। একই সঙ্গে বিরোধী দলের বক্তব্যও তুলে ধরার প্রয়োজন রয়েছে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী তিনি নিজেও গণমাধ্যমে কথা বলবেন বলে জানান।
বিরোধীদলীয় নেতা বলেন, দেশ কোনো একটি রাজনৈতিক দলের নয়। দেশের স্বার্থকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে রাখতে হবে। জনগণের অধিকার ও স্বার্থের বিষয়ে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিজ্ঞাপন
গণমাধ্যমকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ উল্লেখ করে তিনি বলেন, সত্যকে সত্য হিসেবে তুলে ধরতে হবে। কোনো ব্যক্তি বা সরকারের বিষয়ে একপাক্ষিক বয়ান তৈরি হলে তা সমাজের জন্য ইতিবাচক নয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাজনৈতিক দলগুলোর কর্মসূচির সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যুক্তিভিত্তিক ও ন্যায্য কাভারেজের আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, জনগণের দাবি নিয়ে কোনো দল কর্মসূচি দিলে সেটিকে শুধু দলীয় প্রচারণা হিসেবে না দেখে জনস্বার্থের বিষয় হিসেবেও বিবেচনা করা উচিত।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণমাধ্যমের যোগাযোগ বাড়ানো প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ কর্মসূচির তথ্য সময়মতো সাংবাদিকদের কাছে পৌঁছাতে দলীয় মিডিয়া বিভাগকে কার্যকর উদ্যোগ নিতে হবে।








