শেখ হাসিনাকে ভয় পাইনি, আপনাদেরও ভয় পাওয়ার কিছু নেই: ডোনার

শেখ হাসিনার শাসনামলে ভয় না পাওয়ার কথা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ফরহাদ হালিম ডোনার বলেছেন, বর্তমান পরিস্থিতিতেও কাউকে ভয় পাওয়ার কারণ নেই। একই সঙ্গে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার পথে ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন ফরহাদ হালিম ডোনার।
তিনি বলেন, “শেখ হাসিনার থেকে তো আপনারা বেশি স্বৈরাচার হতে পারবেন না। অর্থাৎ তাকে যখন আমরা ভয় পাইনি, আপনাদের ভয় পাওয়ার কিছু নাই।”
দেশের বিদ্যুৎ ও পেট্রোল সংকট নিয়ে আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে ডোনার প্রশ্ন করেন, এসব সমস্যা বিএনপি সৃষ্টি না করলে সেগুলোকে কেন্দ্র করে আবার লংমার্চের প্রয়োজন কেন হচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, “উনারা বলেন যে বিদ্যুতের সমস্যা, এটা পেট্রোলের সমস্যা। আবার উনাদের নেতা সংসদে দাঁড়িয়ে বলতেছেন, এই সমস্যা বিএনপির সৃষ্টি না, এই সমস্যা হয়েছে সরাসরি শেখ হাসিনার আমলের সরকারে। তুমি নিজেই যদি স্বীকার করেন, তাহলে আবার এই লংমার্চ কেন?”
দেশের উন্নয়ন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে দেশের বিভিন্ন ক্ষেত্রে যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে ওঠাই এখন তাদের দায়িত্ব।
তিনি বলেন, “আমরা ১৭ বছর আন্দোলন করছি। যেখানে যা ক্ষতি হয়েছে, সেটা আমরা ঠিক করব।”
বিজ্ঞাপন
সরকারকে উন্নয়নের জন্য সময় দেওয়ার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন ডোনার। তার অভিযোগ, বিভিন্নভাবে সরকারকে বাধা দেওয়ার কারণে সেই সময় নষ্ট হচ্ছে।
তিনি বলেন, “আজ দুই ঘণ্টা হোক, এক ঘণ্টা হোক, তিন ঘণ্টা হোক—নষ্ট তো হলো।”
সমাবেশে উপস্থিত জনগণ, সাংবাদিক ও নার্সিং পেশার সঙ্গে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডোনার বলেন, দেশের পরিস্থিতি নিয়ে সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। তার ভাষ্য, দেশে একটি ষড়যন্ত্র চলছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, দেশের উন্নয়ন দৃশ্যমান হওয়ার পাশাপাশি বর্তমান সরকারের ঘোষিত বিভিন্ন পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়িত হওয়ার সময়েই এর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।
দেশকে আর পেছনের দিকে না নিতে জনগণকে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়ে ফরহাদ হালিম ডোনার বলেন, “আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এটা মোকাবিলা করি। আমরা এই দেশকে আর পেছনের দিকে নেবো না।”
সমাবেশে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।







