হাসনাতরা আগে সাইকেলে, গণঅভ্যুত্থানের পর চড়ে প্রাডো গাড়িতে: হামিম

হাসনাত আবদুল্লাহসহ কয়েকজনের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। তিনি অভিযোগ করেছেন, গণঅভ্যুত্থানের পর তাদের কেউ কেউ সাইকেলের পরিবর্তে দামি গাড়ি ব্যবহার করছেন।
বিজ্ঞাপন
সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন হামিম।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পোস্টে তিনি লেখেন, “হাসনাত আবদুল্লাহরা মাঠে নতুন ধান্দা এনেছে।” তার দাবি, এর আগে মানুষের বন্যার অনুদানের টাকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এবং এবার তারা ভিক্ষাবৃত্তির কর্মসূচির কথা জানিয়ে স্ট্যাটাস দিয়েছে।
হামিম আরও লেখেন, গণঅভ্যুত্থানের পর যাদের পায়ে চটি স্যান্ডেল ছিল, তাদের কারও হাতে এখন Air Jordan ও Adidas দেখা যায় বলে তিনি দাবি করেন। একইভাবে Symphony মোবাইলের পরিবর্তে iPhone Pro Max ব্যবহারের কথাও উল্লেখ করেন তিনি।
ক্যাম্পাসে সাইকেল ব্যবহারের প্রসঙ্গ তুলে হামিম তার পোস্টে লিখেছেন, “ক্যাম্পাসে চড়তো phoneix বাইসাইকেলে, ৫ অগস্টের পর দেখেছি একেকজন একেক প্যারাডো (প্রাডো) গাড়িতে।”
বিজ্ঞাপন
এরপরও তাদের অর্থ সংগ্রহের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পোস্টের শেষাংশে হামিম ওই কর্মসূচিতে অর্থ না দেওয়ার আহ্বান জানান। তার অভিযোগ, সাধারণ মানুষের কাছ থেকে কয়েক হাজার টাকা সংগ্রহ করে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অর্জিত কথিত ‘কালো টাকা’ সাদা দেখানোর চেষ্টা করা হচ্ছে।
তবে পোস্টে করা এসব অভিযোগের পক্ষে কোনো নথি বা নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি শেখ তানভীর বারী হামিম।








