Logo

চাঁদাবাজির সঙ্গে জড়িত বিএনপির দোসরদের তালিকা চান পাটওয়ারী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৪৪
চাঁদাবাজির সঙ্গে জড়িত বিএনপির দোসরদের তালিকা চান পাটওয়ারী
নাসীরুদ্দীন পাটওয়ারী | ফাইল ছবি

চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে যাদের দাবি করা হচ্ছে, তাদের তালিকা তৈরির আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পাটওয়ারী তার পোস্টে লেখেন, ‘সময় এসেছে, চাঁদাবাজির সঙ্গে জড়িত বিএনপির দোসরদের তালিকা করার।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

পোস্টে তিনি কয়েকজনের নামও উল্লেখ করেন। তাদের মধ্যে রয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

এ ছাড়া আরও যাদের নাম চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হয়, তাদের নাম মন্তব্যের ঘরে জানানোর আহ্বান জানিয়েছেন এনসিপির এই নেতা।

বিজ্ঞাপন

তবে পোস্টে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের বিরুদ্ধে চাঁদাবাজিতে সম্পৃক্ততার বিষয়ে পাটওয়ারীর দাবির সমর্থনে কোনো নির্দিষ্ট প্রমাণ বা তদন্তের তথ্য দেওয়া হয়নি। ফলে বিষয়টি তার রাজনৈতিক বক্তব্য ও অভিযোগ হিসেবেই উল্লেখযোগ্য।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আরেক পোস্টে চাঁদাবাজি বন্ধ না হলে সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিয়ে ‘আসসালামু আলাইকুম’ বলার কথা জানিয়েছিলেন পাটওয়ারী।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD