Logo

নির্বাচনের আগে বিএনপির ৬৭ বার মৃত্যু হয়েছে: ফাহাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৫১
নির্বাচনের আগে বিএনপির ৬৭ বার মৃত্যু হয়েছে: ফাহাম
ফাহাম আবদুস সালাম | ফাইল ছবি

নির্বাচনের আগে বিএনপির রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে নানা আলোচনা ও সমালোচনা হয়েছে উল্লেখ করে রাজনৈতিক বিশ্লেষক ফাহাম আবদুস সালাম বলেছেন, নির্বাচনের আগে মোট ৬৭ বার বিএনপির ‘মৃত্যু’ হয়েছে। একই সঙ্গে বিএনপির গ্রহণযোগ্যতা কমে যাওয়া মানেই জামায়াতে ইসলামীর গ্রহণযোগ্যতা বেড়ে যাওয়া নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব মন্তব্য করেন ফাহাম আবদুস সালাম।

পোস্টে তিনি অতীতের বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির উদাহরণ টেনে বিএনপির ভবিষ্যৎ নিয়ে বারবার নেতিবাচক পূর্বাভাস দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন। তার ভাষ্য, বিএনপির অবস্থান দুর্বল হলে স্বয়ংক্রিয়ভাবে জামায়াতে ইসলামী শক্তিশালী হয়ে যাবে—এমন ধারণা সঠিক নয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জামায়াতের উদ্দেশে তিনি লেখেন, বিএনপির গ্রহণযোগ্যতা শূন্যে নেমে গেলেও সেটিকে জামায়াতের গ্রহণযোগ্যতা বৃদ্ধির সরাসরি প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই। তার মতে, দুই দলকে একটি ‘টু-ওয়ে ফাইট’ হিসেবে দেখলে রাজনৈতিক বাস্তবতা পুরোপুরি বোঝা যাবে না।

ফাহাম আবদুস সালাম আরও দাবি করেন, জামায়াতকে বিএনপি বা আওয়ামী লীগের সঙ্গে প্রতিযোগিতার বাইরে গিয়ে সরাসরি সাধারণ মানুষের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা করতে হবে। এ ক্ষেত্রে সামাজিক ও পেশাগত বিভিন্ন শ্রেণির মানুষের সমর্থন ও অংশগ্রহণকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

নিজের পোস্টে তিনি কয়েকজন ব্যক্তি ও বিভিন্ন সামাজিক শ্রেণির উদাহরণ টেনে জামায়াতের সামাজিক গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে দলটির প্রতি সমর্থন প্রকাশ করা এবং প্রকাশ্যে নিজেদের রাজনৈতিক পরিচয় দেওয়ার মধ্যে পার্থক্য রয়েছে বলেও মত দেন।

পোস্টের বিভিন্ন অংশে তিনি বিএনপি, জামায়াত ও এনসিপিকে ঘিরে নিজের রাজনৈতিক বিশ্লেষণ তুলে ধরেন। পাশাপাশি দলীয় রাজনীতিতে সামাজিক পরিচয়, পেশাগত অবস্থান এবং জনসমর্থনের প্রভাব নিয়েও বিস্তর মন্তব্য করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফাহাম আবদুস সালাম আরও বলেন, বিএনপির ব্যর্থতা স্বয়ংক্রিয়ভাবে জামায়াতের সাফল্য নিশ্চিত করে না। তার মতে, কোনো রাজনৈতিক দলের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠার জন্য নিজেদের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডের মাধ্যমে জনগণকে আস্থায় নিতে হয়।

তার দীর্ঘ পোস্টে রাজনৈতিক দলগুলোর সমর্থকদের পারস্পরিক বিরোধ, সামাজিক গ্রহণযোগ্যতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের রাজনৈতিক অবস্থান নিয়েও একাধিক মন্তব্য করা হয়েছে। এসব বক্তব্য মূলত তার ব্যক্তিগত রাজনৈতিক বিশ্লেষণ ও মতামত হিসেবে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD