শুধু সাংগঠনিক ব্যবস্থা নয়, আইনি পদক্ষেপ চাইলেন জামায়াত আমির

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও দখলের ঘটনায় শুধু সাংগঠনিক ব্যবস্থা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান লিখেছেন, “রাতের অন্ধকারে রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় অবশেষে সরকার ও সরকারি দল বাধ্য হয়ে সাংগঠনিক পদক্ষেপ নিতে শুরু করেছে। কিন্তু এত বড় অপকর্মের জন্য শুধু সাংগঠনিক পদক্ষেপ মোটেই যথেষ্ট নয়। কালপ্রিটদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। দেশবাসী দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপ দেখতে চায়।”
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত ও লুটপাটের শিকার স্বাস্থ্যকেন্দ্রটি টেকসইভাবে পুনর্নির্মাণের দায়িত্বও সরকারকে নিতে হবে।
বিজ্ঞাপন
এর আগে ২৪ সেপ্টেম্বর রাতে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে স্বাস্থ্যকেন্দ্রটি দখলমুক্ত করে সংস্কারের কাজ শুরু হওয়ার খবর প্রকাশিত হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ও আইনগত কার্যক্রমও শুরু হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকারি ও দলীয় পর্যায়ে নেওয়া পদক্ষেপের পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন জামায়াত আমির। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পুনর্নির্মাণের বিষয়েও সরকারের ভূমিকা চেয়েছেন তিনি।








