Logo

এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ অক্টোবর, ২০২৬, ১৯:১০
এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত

সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ এবং ‘চায়না-বাংলাদেশ পার্টনারশিপ প্ল্যাটফর্ম’-এর মহাসচিব অ্যালেক্স ওয়াং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয় পরিদর্শন করেছেন।

বিজ্ঞাপন

শনিবার (৩ অক্টোবর) তারা এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি এবং দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। বরিস তাদিচ ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত সার্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে সংসদীয় কার্যক্রম, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও আন্তর্জাতিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বিনিময় হয়। পাশাপাশি পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখা এবং ভবিষ্যতে সংলাপ ও সহযোগিতা বাড়ানোর গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।

এ সময় এনসিপির ‘ডায়াসপোরা ও আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি’র সদস্য ও যুগ্ম সদস্য-সচিব আলাউদ্দীন মোহাম্মদ এবং যুগ্ম প্রধান সমন্বয়ক আবদুল্লাহ আল ফয়সাল উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এনসিপি জানিয়েছে, বৈঠকে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD