মাদক সেবনের ভিডিও ভাইরাল, পদ হারালেন এনসিপি নেতা

মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিশোরগঞ্জের ইটনা উপজেলা আহ্বায়ক মো. নাজমুল ঠাকুরকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১ অক্টোবর) এনসিপির কিশোরগঞ্জ জেলা কমিটির দপ্তর সম্পাদক রাতুল নাহিদ ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাজমুল ঠাকুরের বিরুদ্ধে সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। একই সঙ্গে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে বলে দলটির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অভিযোগের গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারের পরামর্শ এবং জেলা আহ্বায়ক শেখ খায়রুল কবিরের নির্দেশক্রমে নাজমুল ঠাকুরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরও বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী নাজমুল ঠাকুরকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
জেলা আহ্বায়ক শেখ খায়রুল কবির বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, তার মাদকসেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে, তাই এমন সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞাপন








