Logo

৮ মাস পর দেশে ফিরলেন রওশন এরশাদ

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
৮ মাস পর দেশে ফিরলেন রওশন এরশাদ
ছবি: সংগৃহীত

প্রায় ৮ মাস থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ । সোমবার (২৭ জুন) বেলা সাড়ে ১২টার দিকে তাকে বহনকা...

বিজ্ঞাপন

প্রায় ৮ মাস থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ ।
 

সোমবার (২৭ জুন) বেলা সাড়ে ১২টার দিকে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বন্দরে অবরতণ করে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম মসীহ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, রওশন এরশাদ বিমানবন্দর থেকে সরাসরি গুলশানে হোটেল ওয়েস্টিনে চলে যান। ঢাকায় অবস্থানকালে সেখানেই থাকবেন রওশন এরশাদ। আগামী ৩০ জুন বাজেট অধিবেশনের সমাপনী দিনে উপস্থিত থাকবেন তিনি। পরে আগামী ৪ জুলাই চিকিৎসার জন্য ফের থাইল্যান্ড চলে যাবেন রওশন এরশাদ।

এদিকে রওশন এরশাদকে অভ্যর্থনা জানাতে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরসহ দলের নেতাকর্মীরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD