Logo

একাত্তরের চেতনার নামে জাতিকে বিভক্ত করা হয়েছে: শিবির সভাপতি

profile picture
জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ
৪ অক্টোবর, ২০২৬, ২৩:২৮
একাত্তরের চেতনার নামে জাতিকে বিভক্ত করা হয়েছে: শিবির সভাপতি
ছবি: সংগৃহীত

একাত্তরের চেতনার নামে ব্যবসা করে জাতিকে বিভক্ত করে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। তাঁর অভিযোগ, জাতিকে সামনে এগিয়ে যেতে বাধাগ্রস্ত করতে বিভাজনের রাজনীতি চালু রাখা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ প্রাঙ্গণে একাদশ ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নূরুল ইসলাম সাদ্দাম বলেন, দেশে সবসময় একাত্তরের চেতনার কথা বলা হয়। তাঁর দাবি, এই চেতনাকে পুঁজি করে জাতির মধ্যে বিভাজন তৈরি করা হয়েছে, যাতে দেশ সামনে এগিয়ে যেতে না পারে। অন্য অনেক দেশ যুদ্ধ ও সংঘাতের মধ্য দিয়ে গেলেও বিভক্তি কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এ প্রসঙ্গে জার্মানি ও সোভিয়েত ইউনিয়নের উদাহরণ টেনে শিবির সভাপতি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির পরিস্থিতিও কঠিন ছিল। সোভিয়েত ইউনিয়নও ভেঙে যায়। কিন্তু এসব প্রতিকূলতা পেরিয়ে দেশগুলো এগিয়ে গেছে এবং বিশ্বকে চ্যালেঞ্জ করছে। তাঁর মতে, জাতিকে বিভক্ত না করাই এ ধরনের অগ্রগতির অন্যতম কারণ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিজের জন্ম ও দেশপ্রেমের প্রসঙ্গ তুলে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, নব্বইয়ের দশকের পর জন্ম নেওয়া ব্যক্তিদেরও কখনো কখনো রাজাকার, আলবদর, আল-শামস বা গুপ্ত পরিচয়ে আখ্যায়িত করা হয়। অথচ তিনি এ দেশেই জন্মেছেন, দেশের আলো-বাতাসে বেড়ে উঠেছেন এবং দেশের জন্য কর দেন বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজির সঙ্গে যুক্ত না থেকেও শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে ‘চেতনায় রাজাকার’ বলা গ্রহণযোগ্য নয়। মুক্তিযুদ্ধের সময় জন্ম না নেওয়া ব্যক্তিদেরও এ ধরনের তকমা দেওয়ার সমালোচনা করেন তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD